IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আ.লীগ ক্ষমতায় থাকলে মানুষকে আর পেছনে ফিরে তাকাতে হবে না’

‘আ.লীগ ক্ষমতায় থাকলে মানুষকে আর পেছনে ফিরে তাকাতে হবে না’

ধূমকেতু প্রতিবেদক : নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। উপমহাদেশের অন্যতম প্রাচীন দল। আওয়ামী লীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে সাথে নিয়ে দেশ স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ। গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আগামীতে আরো কয়েক বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষকে আরো পেছনে ফিরে তাকাতে হবে না।

রাসিক মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে নানা মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। দেশের উন্নয়ন থামাতে পারেনি তারা। নিজেদের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। এছাড়া মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ করছে সরকার।

রাসিক মেয়র আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন এই বছরের মধ্যে আওয়ামী লীগের সকল ইউনিটের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলকে শক্তিশালী করতে। সেই লক্ষ্যে সকল বিভাগে সম্মেলন হচ্ছে।

এএইচএম খায়রুজ্জামান লিটন আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে যারা মনে করছে, মোকাবেলা করে আওয়ামী লীগকে হারিয়ে দেবে, তারা মুর্খের স্বর্গে বাস করছেন, কারণ জনগণ সুখে আছে, জনগণ আর কখনো বাংলা ভাইয়ের যুগ, বোমাবাজি, অন্ধাকার যুগে ফিরে যেতে চায় না। আগামী নির্বাচনে জনগণ আবারো আওয়ামী লীগকেই বিজয়ী করবে।

সম্মেলনে প্রধান বক্তা খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, আমরা সবাই একেক জন বঙ্গবন্ধুর সৈনিক। এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এমপির সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সরকার এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সম্মেলন সঞ্চালনা করেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন।

সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

সম্মেলনের প্রথম অধিবেশনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় ছলিম উদ্দিন তরফদার এমপি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় আহসান হাবিব ভোদন নব-নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31