IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবিতে ‘আল-ওয়া’দুল হক্ক’ উপন্যাসের অনুদিত গ্রন্থের মোড়ক উন্মোচন

রাবিতে ‘আল-ওয়া’দুল হক্ক’ উপন্যাসের অনুদিত গ্রন্থের মোড়ক উন্মোচন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : মিশরীয় ঔপন্যাসিক ড. ত্বহা হুসাইনের বিখ্যাত ‘আল-ওয়া’দুল হক্ক’ উপন্যাসের অনুদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান খান উপন্যাসটির অনুবাদ করেছেন।

রোববার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে আয়েজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ড. জিয়াউর রহমান খানের অনুদিত গ্রন্থে স্থান পেয়েছে মূলত ইসলাম আগমনের শুরুতে সাহাবীদের নিত্যকার করুণ চিত্র। ইতিহাস যাদের ‘দুহামা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। দাসপ্রথার নির্মম কষাঘাতে জর্জরিত সকল ব্যক্তিবর্গ শুধুমাত্র ইসলাম গ্রহণের ফলে স্বীয় মনিব কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন প্রতিনিয়ত। কখনো তাদেরকে উটের কাঁচা চামড়ায় ভরে দ্বিপ্রহরের প্রচন্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হতো, আবার কখনো লৌহবর্ম পরিয়ে জলন্ত অঙ্গারে শুইয়ে দিয়ে পাথর চাপা দেয়া হতো। আবার কখনো বা শাস্তির বৈচিত্র আনয়নে হাত-পা বেঁধে গলায় রশি লটকিয়ে উশৃংখল বালকদের হাতে তুলে দিত।

বইটিতে আরো স্থান পেয়েছে, সমাজের সবচেয়ে অবহেলিত, নির্যাতিত ও পিছিয়ে পড়া ব্যক্তিরাই একসময় অধিষ্ঠিত হন ক্ষমতার উচ্চ শিখরে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্মানজনক পদে। আর হাতেই রচিত হয় মানবসভ্যতার সোনালী উপাখ্যান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহাবুবুর রহমান, আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম, অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, অধ্যাপক ড. ইকরামুল ইসলাম, অপ্যাপক ড. শামীমা আখতারা, অধ্যাপক মতিউর রহমান-১, অধ্যাপক ড. বিলাল হুসাইন, ড. ওবায়দুল্লাহ, ড. আবু বকর, ড. সেতাউর রহমান, ড. মতিউর রহমান (২), সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ ত্বোহা, ড. মনিরুজ্জামান, সাজিদুল হক, কামারুজ্জামান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31