ধূমকেতু প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়ামের উদ্বোধন করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টায় গণকপাড়ায় ফিতা কেটে রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়াম এর উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সাজনা রেস্টুরেন্টেরও উদ্বোধন করেন সিটি মেয়র। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাসিক তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমিনিয়াম এর ব্যবস্থাপনা পরিচালক ওহেদুল ইসলাম সিয়াম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, বিশ্ব ব্যাংকের লীভ গর্ভনেন্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত।


