IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।

জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: সকালের দিকে কিছু দান করার মন হতে পারে। অভিভাবকদের পরামর্শ আজ আপনার উপকারে আসবে। অন্য কেউ কোনো পরামর্শ দিলে তা গ্রহণ না করাই শ্রেয়।

বৃষ: আজ উচ্চতর বিদ্যার যে কোনো কাজ সফল হবে। কোনো বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন।

মিথুন: সকালের দিকে অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের হিংসার কারণে কোনো কাজে বাধা আসতে পারে।

কর্কট: গান-বাজনার জন্য খরচ বাড়তে পারে। আজ উপরের কোনো স্তর থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ: আজ ঘর এবং বাইরের পরিবেশ আপনার অনুকূল থাকবে। কোনো কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে।

কন্যা: অতিরিক্ত লোভের জন্য বিপদ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ বৃদ্ধি পেতে পারে।

তুলা: সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের কারণে পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে হবে। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয়লাভ করতে পারেন।

বৃশ্চিক: সকাল থেকে প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে। ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ বাইরে থেকে কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন।

ধনু: কোনো কারণে উদ্বেগ বাড়তে পারে। আজ কাজের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্যও হতে পারে।

মকর: পিতা-মাতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে। আজ এমন কিছু ঘটতে পারে, যাতে আপনি হতবাক হবেন। মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ: অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন।

মীন: শত্রুর কারণে সকালের দিকে মেজাজ খারাপ হতে পারে। আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031