ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (১৩ মার্চ) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২১ গ্রাম হেরোইন, ৫৪ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


