IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাটোরে যুবকের রহস্যজনক মৃত্যু

নাটোরে যুবকের রহস্যজনক মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার দুই ঘন্টা পর সবুজ আহমেদ (২১) নামে মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। তার এই মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শহর জুড়ে চলছে শুধু নানা গুঞ্জন। কেউ বলছেন অতিরিক্ত মাদক সেবনের জন্য, কেউ বলছেন বিষাক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে নিকটাত্মীয়দের দাবী রিহ্যাব সেন্টারে ভর্তির পর চিকিৎসার নামে নির্যাতনের কারনে তার মৃত্যু হয়েছে।

রোববার (১৩ মার্চ) রাতে শহরের হরিশপুর এলাকায় নাটোর রিহ্যাব সেন্টার নামে মাদক নিরাময় কেন্দ্রে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষের দাবী অতিরিক্ত মাদক সেবন এবং সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহরাব আলী সম্রাট জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত সবুজ আহমেদ নাটোর শহরের বলারিপাড়া এলাকার মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে।

নাটোর সদর থানার অফিসার (ওসি) মনছুর রহমান জানান, সবুজ নিয়মিত মাদক সেবন করতো। রোববার রাতে সে মাদক সেবন করে বাসায় ফিরে পরিবারের লোকজনের সাথে অশোভন আচরন করতে থাকে। এ অবস্থায় তারা বিরক্ত হয়ে রাত ৯ টার দিকে তাকে শহরের বড় হরিশপুর এলাকায় অবস্থিত “নাটোর রিহ্যাব সেন্টারে’ নিয়ে যান। সেখানে ভর্তির পর সবুজ বমি করতে থাকে। সেন্টারে কর্মরতদের সাথে অশোভন আচরন সহ ধাক্কাধাক্কি করতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষ। এ অবস্থায় তাৎক্ষনিক ভাবে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত বা বিষাক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। কিংবা রিহ্যাব সেন্টারে ভুল চিকিৎসা অথবা নির্যাতনের কারণেও মৃত্যু হতে পারে। তাই দুই বিষয়টিকে প্রাধান্য দিয়ে অধিকতর তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে এই মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। এবিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এপর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবুজের ভাই সজিব ও চাচাতো ভাই লিটন বলেন, ভর্তির করার দু’ঘন্টা পর তাদের ভাই সবুজের মৃত্যু রহস্য জনক। সে মাদকাসক্ত হলেও খুব খারাপ অবস্থায় ছিলনা সে। তার মৃত্যুর সঠিক কারন উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় নেওয়ার দাবী জানান তারা।

এবিষয়ে নাটোর রিহ্যাব সেন্টারের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও কর্মরত কাউন্সিলর আনোয়ার হোসেন কোন ধরনের নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, বলারিপাড়া এলকার হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে সবুজকে রোববার রাত সোয়া ৯টার দিকে মদ্যপ অবস্থায় রিহ্যাব সেন্টারে নিয়ে আসেন তার বন্ধুরা। সেসময় বেশ মাতাল ও খারাপ অবস্থায় ছিল। একই সঙ্গে মাহফুজ (২১) নামে অপর একজনও তার সাথে আসে। তিনিও মদ্যপ ও মাতাল অবস্থায় ছিলেন। তাদের অবস্থার অবনতি দেখে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সবুজকে সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়িও বলারিপাড়া এলাকায়। সে ওই এলাকার আব্দুর রহিম পল্টুর ছেলে।

তারা আরও বলেন, গত ৬ মাস আগে সবুজের বড় ভাই সজিব এই নাটোর রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। একটি গোষ্ঠি এই রিহ্যাব সেন্টারের সুনাম ক্ষুন্ন করতে এধরনের মিথ্যা অভিযোগ তুলছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news