IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> দামকুড়ায় মাসাউসের সামাজিক সম্প্রীতি দিবস উদযাপন

দামকুড়ায় মাসাউসের সামাজিক সম্প্রীতি দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘এক সাথে যদি থাকা যায় এর চেয়ে আনন্দ আর নাই’ এই স্লোগান নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে সামাজিক সম্প্রীতি দিবস উদ্যাপিত হয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবার দামকুড়া হাট গরুর হাট মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের (এমসিসি) সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন, মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা।

প্রধান অতিথি ছিলেন, এমসিসি এর পিচ কো-অর্ডিনেটর বিলন রুগা।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের শিক্ষক আবু ইউসুফ, রাজশাহী পলিটেকনিক্যাল এর শিক্ষক আহম্মদ ইবনে আজাদ, সিস্টার সেলিন রাঁড়ই ও সিএমএস সংস্থার ইউনিট ইনচার্জ ইসমত আরা নয়ন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাসাউস সংস্থার প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মেরিনা হাঁসদা বলেন, বাংলাদেশ অসা¤প্রদায়িক একটি দেশ। সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করেন। একে অপরের বিপদে আপদে এগিয়ে আসেন। সেইসাথে ধর্মীয় অনুষ্ঠানগুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই একসাথে পালন করেন। শুধু তাই নয় ধর্মপালনে ও সংস্কৃতি উদযাপনে একে অপরকে সহযোগিতা করে আসছে।

তিনি আরও বলেন, পূর্বে মানুষের মধ্যে সম্পর্কটা গাঢ় ছিলো। সামাজিক শৃংখল এবং সামাজিক বন্ধন সুদৃঢ় ছিলো। আচার অনুষ্ঠান এমনকি পিঠা পায়েশও এক সাথে মিলে মিশে উৎসব করে বছরে অন্তত একবার হলেও খেতেন। কিন্তু এখন সেগুলো আর দেখা যাচ্ছেনা। মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেড়িয়ে আসার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে অনুষ্ঠানে আগত সকল ধর্মের অতিথিবৃন্দদের আনয়নকৃত পিঠা, পায়েশ ও অন্যান্য খাবারগুলো একসাথে সবাই খান। শেষে সবার অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31