IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মোহনপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের সমন্বয় সভা

মোহনপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় শীর্ষক এক সমন্বয় অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিয়ে একটি অন্যতম প্রধান বাধা, যা প্রতিরোধে আরো কার্যকরী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, নিকাহ রেজিষ্টার (কাজী) ও যুব প্রতিনিধিদের নিয়ে কর্মকৌশল নির্ধারনের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুউজ্জামান।

এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও যুব প্রতিনিধি, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক ত্রিদীপ চন্দ্র গোলদার, ডেপুটি ম্যানেজার আজাদ রহমান ও এ্যাসোসিয়েট অফিসার রোজিনা আক্তার সভায় বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে ও হ্রাসকরণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্র্যাক নারীর ক্ষমতায়ন এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির আইনি অধিকার নিশ্চিতকরণে মোহনপুর উপজেলায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।

কর্মশালার মাধ্যম বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় সাধন, বাল্যবিয়ে প্রতিরোধের চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণ করা, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করাই ছিল সমন্বয় সভার মূল উদ্দেশ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31