IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পুঠিয়ায় ইটভাটার প্রতারণার শিকার ক্রেতারা

পুঠিয়ায় ইটভাটার প্রতারণার শিকার ক্রেতারা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় কর্তৃপক্ষের নজরদারীর অভাবে ভাটা মালিকরা মানহীন ও পরিমাপে ছোট ইট তৈরি করছেন। সাধারণ ক্রেতাদের অভিযোগ ভাটা মালিকদের কারসাজিতে অতিরিক্ত দামে ইট কিনে তারা প্রতারণার শিকার হচ্ছেন।

জানা গেছে, এ বছর উপজেলায় মোট ১৪টি ইটভাটা চালু রয়েছে। সরকারী নিয়ম অনুসারে প্রতিটি ইটের পরিমাপ হবে দৈর্ঘ ১০ ইঞ্চি, প্রস্তু ৫ ইঞ্চি ও উচ্চতা ৩ ইঞ্চি। অথচ ভাটা মালিকরা ওই নিয়মকে বৃদ্ধাংগুলি দেখিয়ে তাদের ইচ্ছেমত ইট তৈরি করছেন।

ইটভাটা গুলো ঘুরে দেখা গেছে কোনো ভাটার মালিক নিয়ম অনুসারে ইট তৈরি করছেন না। তারা প্রতিটি ইটের দৈঘ্য ১০ এর পরিবর্তে সাড়ে ৯ ইঞ্চি, প্রস্ত ৫ এর পরিবর্তে সাড়ে ৪ ইঞ্চি ও উচ্চতা তিনের পরিবর্তে পৌনে তিন ইঞ্চি করে তৈরি করছেন।

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বলেন, একেবারেই সঠিক মাপের তো হয়না তবে আগের থেকে একটু ঠিক আছে। হাজারে কয়টা ইট বেশি লাগে জানতে চাইলে তিনি জানান একেবারে সঠিক বলা যায় না তবে ৩০ থেকে ৩৫ টি ইট বেশি লাগতে পারে।

ইট তৈরির সংশ্লিষ্ঠ কারিগররা বলেন, প্রতিটি ইটের ফর্মার দু’দিকে আকারে হাফ ইঞ্চি ছোট করা আছে। তবে মালিকরা আমাদের যে ফর্মা দিচ্ছেন আমরা সে ভাবেই ইট তৈরি করছি। এর ফলে এক হাজার ইট তৈরির মাটিতে ৬০ পিস অতিরিক্ত তৈরি হয়।

জিউপাড়া এলাকার ইট ক্রেতা বেলাল হোসেন বলেন, ভাটা মালিকরা বর্তমানে ১নং ইটের দাম নিচ্ছে ৮ হাজার ৫০০ টাকা। অথচ তারা ইট আকারে অনেক ছোট করে আমাদের সাথে প্রতারনা করছেন। এ বিষয়ে ভোক্তা অধিকার অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ দিচ্ছেন না কোনো? এমন প্রশ্নে তিনি বলেন, অভিযোগ দিলে আইনী জঠিলতার পাশাপাশি ভাটা মালিকদের রোষানলে পড়তে হবে।

নাম প্রকাশ না করা শর্তে একজন ভাটা মালিক বলেন, আমাদের একটি মালিক সমিতি রয়েছে। ভাটার কোনো সমস্যা ও পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন দপ্তর দেখার দ্বায়িত্ব সমিতির। সে মোতাবেক প্রতিটি ইটভাটা থেকে মাসে মোটা অংকের একটি অর্থ সমিতিতে দিতে হয়। এছাড়া উপজেলায় বিভিন্ন জাতীয় অনুষ্ঠান গুলোতে আলাদা ভাবে আমরা চাঁদা দিয়ে থাকি।

তবে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নাসির উদ্দীন মন্ডল বলেন, আমরা ইট কাঁচা অবস্থায় সঠিক মাপে তৈরি করি। পোড়ানোর পর সাইজ কি হলো সেটা দেখার বিষয় নয়। পুঠিয়ার ভাটাগুলো ইট সারা বাংলাদেশের মধ্যে গুণগত মান ভালো। রাস্তা দিয়ে নাটোর-রাজশাহীর ইট নিয়ে যাই সেখান থেকে একটা নিবেন আর আমাদের একটা নিবেন তাহলে বুঝতে পারবেন আমাদের তারা তাদের টার মধ্যে পার্থক্য।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ভাটা গুলো ইটের সাইজ ছোট করার বিষয়টি আমার জানা ছিল না। আর এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ইট তৈরিতে পরিমাপ কম দেয়ার কোনো নিয়ম নেই। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে অব্যশই আইনী ব্যবস্থা নেয়া হবে। ভোক্তা অধিকার কর্মকর্তাদের সাথে নিয়ে অচিরেই মাঠে নামা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31