IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাপাহারে কবুতর খামারে অগ্নিকান্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

সাপাহারে কবুতর খামারে অগ্নিকান্ড, ১৫ লাখ টাকার ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ফেন্সি কবুতর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে খামারীর প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের ছোট মামুরিয়া গ্রামে।

খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার (১৬ মার্চ) ভোর পৌনে ৪ টার দিকে কে বা কাহারা তার খামারে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় স্থানীয় লোকজনের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তিনি ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

এসময় সংঘটিত অগ্নিকান্ডে বিভিন্ন ফেন্সি প্রজাতির প্রায় ৩৫০টি কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশী বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টি বিদেশী ঘুঘু, খামারে রক্ষিত নগদ ৫২ হাজার টাকা, আসবাব পত্র, খাঁচা, কবুতর ও পাখির খাদ্যসামগ্রী পুড়ে ভষ্ম হয়ে যায়। এতে ওই খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খামার মালিক মতিউর রহমান ছোট মামুরিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news