ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে শিশুবিবাহ প্রতিরোধে উপজেলা কাজী সমিতির প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকালে শিশুবিবাহ প্রতিরোধে ইউনিসেফ এর অর্থায়নে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভলোপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে এই মত বিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় সভাপত্বি করেন, কাজীসমিতির সভাপতি সোহরাহ হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তাফিজার রহমান।
সভা ও পরিচালনা ও মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন ও হুমায়ুন কবির, এসিডি, রাজশাহী। আলোচনা সভায় শিশুবিবাহ কি? শিশুবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে, শিশুবিবাহ প্রতিরোধে কাজীদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কাজীদের শিশুবিবাহ প্রতিরোধে একটি কর্মপরিকল্পনা করা হয়। সভায় কাজী সমিতির সদস্যবৃন্দ, ইমাম ও মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, ইউনিয়ন পর্যায় কঠোরভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ চলছে। আমাদের সকলের যার যার অবস্থান থেকে সচেতন হলে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজার রহমান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মোহনপুর উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কাজীদের কোন ভাবে শিশুবিবাহ রেজিষ্ট্রেশন করা যাবেনা। কোন কাজীশিশু বিবাহ রেজিষ্ট্রেশন করে থাকে তাহলে আইনের আওতায় আনা হবে। ছেলে/মেয়েদের উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনে প্রশিক্ষন দেওয়া হয়। আপনারা আপনাদের ছেলে/মেয়েদের ট্রেনিং গ্রহন করার জন্য উৎসাহিত করবেন।
সভাপতির বক্তেব্যে বলেন যে, আমরা জন্ম নিবন্ধণ ও সঠিক কাগজপত্র ছাড়া বিয়ে পড়াইনা। আমরা শিশুবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে প্রচারণা অব্যাহত রেখেছি। যেখানে শিশুবিবাহের কুফল ও শাস্তি সম্পকে বললে কাজে আসবে আমরা সেখানে প্রচারনা চালিয়ে যাব।


