IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে’

‘সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : অবিলম্বে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেরাই দ্রব্যমূল্য সিন্ডিকেট করে বাড়িয়ে দিচ্ছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক খন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে প্রয়াত খন্দকার দেলোয়ারের নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নতুন নির্বাচন কমিশন গঠন করলেই কি সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে- এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, আমরা জানি সরকার যদি আওয়ামী লীগ থাকে, আর যে কোনো ইলেকশন কমিশন গঠন করুক না কেন, নির্বাচন সুষ্ঠু হবে না। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ গঠন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময় ১/১১ এর ভয়াবহ অবস্থায় চলেছে দেশ। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লক্ষ মামলা দিয়েছে, ছয়শর অধিক নেতাকর্মী গুম রয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ড. খন্দকার আকবর হোসেন বাবলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কৃষিবীদ শামীমুর রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি এস এ জিন্নাহ কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশীদ খান ও সাধারণ সম্পাদক নুরতাজ আলম বাহার, খন্দকার আবদুল হামিদ ডাবলু প্রমুখ।

এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ তার রুহের মাগফেরাত কামনা করে দোয়ায় শরিক হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে দলের জন্য খন্দকার দেলোয়ার হোসেনের অবদানকে স্বরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31