IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে টমটমের চাপায় তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত

রাণীনগরে টমটমের চাপায় তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে অটো টমটম গাড়ী চাপায় সাথী রাণী (৯) নামের তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টা নাগাদ রাণীনগর-আত্রাই সড়কের সাহানাপাড়া মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। সাথী কাশিমপুর সাহানাপাড়া গ্রামের বলরাম চন্দ্রের মেয়ে।

সাথীর চাচা নারায়ন চন্দ্র বলেন, তার ভাতিজি উপজেলার কাশিমপুর নিড্স ইন্টার ন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়া লেখা করে। প্রতিদিনের মতো বুধবার সকালে স্কুলে যায়। এদিন ক্লাস কম থাকায় দুপুর ১২টা নাগাদ একটি অটো টমটমগাড়ীতে চরে বাড়ী ফিরছিল। এসময় সাহানা পাড়া মোড়ে গাড়ী থেকে নেমে রাস্তা পার হবার সময় অন্য একটি অটো টমটম গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন সাথীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন,ঘটনাটি জানার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news