IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> পোরশায় আমন কাটা-মাড়াই শুরু

পোরশায় আমন কাটা-মাড়াই শুরু

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি আমন মৌসুমে নওগাঁর পোরশায় উৎসাহ নিয়ে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে কৃষকরা তাদের আবাদকৃত ধান কাটা নিয়ে ব্যাস্ত। ধানের দাম ভালো থাকায় উৎসাহ নিয়ে কাটা-মাড়াইয়ের কাজ শুরু করেছেন তারা। বর্তমান বাজারে ধানের দাম আশানুরূপ হওয়ায় কৃষকরা বেশ আমেজেই আছেন। এবছর সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হচ্ছে। এজন্য ধানের কাঙ্খিত উৎপাদন হতে পারে বলে তারা ধারনা করছেন। গত বছরের তুলনায় বিঘাপ্রতি ৫-৬মন ধান বেশী হতে পারে বলে কৃষকরা বলছেন।

জালুয়া গ্রামের কৃষক জসিম উদ্দিন, বারিন্দার হুমায়ন কবির ও বড়রনাইল গ্রামের কৃষক মমিনুর রহমান জানান, ধানে কীটনাশক বেশী ব্যবহার করার কারনে এবার উৎপাদন খরচ একটু বেশী হয়েছে। বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায়। ফলে ধান বিক্রি করে তাদের উৎপাদন খরচ উঠবে এবং এবারে তারা লাভের আশাও করছেন। এছাড়াও চলতি মৌসুমে মাঠ থেকে ধান কাঁটা ও মাড়াই এর জন্য শ্রমিকদের বিঘাপ্রতি ৩-৪ মণ ধান দিতে হবে। এসব খরচ বাদ দিলে দেখা যাবে কিছু লাভ থাকবে।

তারা আরও জানান, ধার-দেনা করে ও বাজার থেকে বাঁকীতে কীটনাশক নিয়ে জমিতে প্রয়োগ করা হয়েছে। আর ধান বিক্রি করে দেনা শোধ করার কথা। বাজারে ধানের দাম ঠিক থাকলে দেনা পরিশোধ ও তাদের সংসার পরিচালনা করা সহজ হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবদ মাহফুজ আলম জানান, এবারে উপজেলায় ১৬ হাজার ৭১০হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। এক্ষত্রে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিঘা প্রতি গড়ে ১৮-২০মন। তবে বন্যার কারনে আমাদের এ উপজেলার কিছু এলাকায় ধান ডুবে যাওয়ায় ৮৩ হেক্টর জমিতে কোন ধান উৎপাদন হয়নি। তার পরেও ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন। ধানের দাম ভালো থাকায় কৃষকগণ খুশি বলে তিনি মনে করছেন। তবে সব ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চুড়ান্ত বিবেচিত হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031