IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ১

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ১

বিএসএফ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বাবু নামে আরও এক যুবক আহত হয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার ভোরে ওই উপজেলা জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।

সীমান্তবর্তী লোকজনের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। ওই গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয় এবং বাবু আহত হয়। বাকি ৭ জন পালিয়ে যায়।

বিএসএফ আহত বাবুকে আটক করে ও রেজাউল করিমের লাশ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এই মুহুর্তে কোন কথা বলতে রাজি হয়নি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news