IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবির বই মেলার লভ্যাংশে পড়াশোনার সুযোগ পাবে সুবিধাবঞ্চিত শিশুরা

রাবির বই মেলার লভ্যাংশে পড়াশোনার সুযোগ পাবে সুবিধাবঞ্চিত শিশুরা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : বই মেলায় ক্রেতাদের জন্য বিভিন্ন স্টলে থরে থরে সাঁজানো গল্প, উপন্যাস, কবিতা, শিশুতোষ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রাজনৈতিক ও আত্মজীবনীমূলক বিভিন্ন লেখক ও প্রকাশনীর বই। সেই বই বিক্রির লভ্যাংশ দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা সুযোগ করে দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন।

সংগঠনটি জানায়, আমরা দীর্ঘ নয় বছর ধরে যেসব শিশুরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না তাদের পরিবারগুলোকে আর্থিক সাহায্য করে পড়ালেখার সুযোগ করে দিচ্ছি। তাদের বই,খাতাসহ সব ধরণের শিক্ষা উপকরণ ও শিক্ষক প্রদান করা, প্রতিবছর ঈদের সময় তাদের পোশাক উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি।

সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলাম জানান, আমরা প্রতি বছরের ন্যায় এবারও বই মেলার আয়োজন করেছি। এবারের বই মেলা থেকে অর্জিত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনাসহ যাবতীয় কাজে ব্যয় করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক শামিমা আফরোজ বলেন, আমরা শিশুদের মাঝে বই দিচ্ছি, তাদের কে বই পড়াচ্ছি ফলে তাদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হচ্ছে।শিশুদের ছোট বেলা থেকেই হাতে ফোন তুলে দেওয়া হচ্ছে ফলে তারা বই পড়ায় আগ্রহ করছে না। আমরা চাই শিশুরা বই পড়ুক। শিশুদের পড়াশোনায় আগ্রহী করতে আমরা তাদের শিক্ষা জন্য যাবতীয় অর্থ দিয়ে সাহায্য করে থাকি।

জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী এই গ্রন্থমেলা শুরু হয়েছে আজ ১৭ ই মার্চ। চলবে ২৬ শে মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শকের জন্য উম্মুক্ত থাকবে এই গ্রন্থ মেলাটি।

স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের বই মেলায় বাংলা প্রকাশ প্রকাশনী,ইত্যাদি প্রকাশনী,হাওলাদার প্রকাশনী,প্রজন্ম প্রকাশনী,অনন্যা প্রকাশনী সহ অনলাইন বই বিক্রয়কারী প্রতিষ্ঠান বইবাজার ডট .কম এবং রাজশাহীর ৩টি স্বনামধন্য লাইব্রেরীর চার হাজার বই থাকবে বলে জানান সংগঠনটি।

“তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াই” শিরোনামকে সামনে রেখে বই পড়ার অভ্যাস,বাংলা ভাষার সমৃদ্ধি,ও বঙ্গবন্ধুর আদর্শ-তিনটি অনুষঙ্গ বিষয়ে হাজার খানেকসহ প্রায় চার হাজর বই নিয়ে এবারের গ্রন্থ উৎসবের মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31