IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ দিকে স্কুলের হল রুমে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা. সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু বাল্যকাল থেকে তাঁর জীবন দশা বিষয়ক বিস্তারিত তথ্যের ভিত্তিতে আলোকচিত্র প্রদর্শনী করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক নৃত্য ও আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার রোটারিয়ান তাপস কুমার মজুমদার।

তিনি বলেন, সেদিনের সাহসী ও জনদরদি খোকা আমাদের আজকের স্বাধীন বাংলাদেশের জাতির জনক ও বাংলাদেশের স্থপতি। যে মানুষ তার বাল্যকালে অসহায় নারীর দুর্দশা দেখে প্রচন্ড শীতেও নিজের গায়ের চাদর খুলে দিতে পারে, যে মানুষ প্রধানমন্ত্রীর সামনে স্কুলের ছাদ ফুটো হওয়ার কথা বলতে পারেন তিনি যে কতটা সাহসী তা আর কারোর বুঝতে বাকি নেই।

তিনি বলেন, আজকের এই দিনে এই অসীম সাহসী একজন সৎ ও বলিষ্ঠ চরিত্রের মানুষের জন্ম হয়েছিল বলেই বাঙালিরা স্বাধীনতার জন্য লড়াই করার অনুপ্রেরণা পেয়েছিলেন।

তিনি আরও বলেন, এই মার্চ মাসেই তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন, বাঙালীকে বীরের জাতিতে রূপান্তরে যার অবদান ছিল সবচেয়ে বেশি আজ সেই মানুষটার জন্মদিবস। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন বলে তার জন্মদিনটাকেই পরবর্তীতে বাংলাদেশ সরকার জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ, উপাধ্যক্ষ কামনাবানি।

আরও উপস্থিত ছিলেন, উপরভদ্রা শাখার শাখা ব্যবস্থাপক ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার শাখা ব্যবস্থাপক তুহিনা পারভিন ইলা।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31