ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসে স্কাইলাইট হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাস্থ্যবিধি মেনে সকাল নয়টায় বাউয়েট স্কাইলাইট হলে শিক্ষক, শিক্ষার্থীগণ, কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোস্তফা কামাল।
প্রধান অতিথি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তিনি আমাদের প্রেরণার উৎস।’
ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার শেখ শামীম হোসেন, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শহীদুল ইসলাম, গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন, পুরকৌশল বিভাগের প্রভাষক রিমা পারভীন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অফিস সহায়ক কাজল মাহমুদ, শিক্ষার্থী সাফা তাবাসসুম এবং রুবাইয়াত অনিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন প্লাজা থেকে সকলের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও কদমতলা মোড় প্রদক্ষিণ করে আবার প্লাজায় ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ, রাতে ক্যাম্পাসে আলোকসজ্জা, ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেস, আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


