ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে দিবসটি পালন করল বিএমডিএ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহী বরেন্দ্র ভবনে যথাযোগ্য মর্যাদায় ও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দিবসটি উদযাপন করা হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধান কার্যালয়সহ আওতাধীন স্ব-স্ব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ছাড়াও ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার’ শীর্ষক শিশুর আলোচনা সভা ও সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিএনবি মোড় সংলগ্ল বঙ্গবন্ধু ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, বিএমডিএ অতি: প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, তত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী শরিফুল হক, নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জীবন।
আরও উপস্থিত ছিলেন, বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং অর্থ সম্পাদক মামুন হোসেন সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দসহ সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ নিবেদন করেন।
পরে বেলা সাড়ে ১১ টার দিকে বিএমডিএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রথমে দোয়া ও কেক কাটা হয়। ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার’ শীর্ষক শিশুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাদ যোহর বিএমডিএ প্রধান কার্যালয়ের জামে মসজিদে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এছাড়াও বিএমডিএ প্রধান কার্যালয়ের জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আলেকসজ্জার ব্যবস্থা করা হয়।


