IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : মুজিববর্ষ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) রাজশাহী জেলার সহযোগি সংস্থাসমূহের আয়োজনে এবং জেলার দায়িত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থপনায় লফস সংস্থার কার্যালয়ে উপকারভোগী শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশুদের অংশ গ্রহনে কেক কাটা হয়। এছাড়া বিকালে জেলা প্রশাসক রাজশাহীর আয়োজনে আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।

সহযোগি সংস্থা সমূহের মধ্যে উপস্থিত ছিলেন, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন, পরিচালক তৌফিকুল ইসলাম, আরএসডিপি এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, পিএসএস এর নির্বাহী পরিচালক আলী আকবর, কাবিউস এর সমন্বয়কারী দেলওয়ার হোসেন ও মাঠ সংগঠক আশরাফুল ইসলাম।

এছাড়াও লক্ষীপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থার সভানেত্রী মিসেস সুফিয়া ইসলাম ও লফস এর নির্বাহী কমিটির সদস্য সেকেন্দার হোসেন সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়া, মেহেদি হাসান, সুপারভাইজার টুম্পা পাল পিনাকল স্টাডি হোমের শিক্ষক সুপর্না ভদ্র, চামেলি খাতুন উপস্থিত ছিলেন।

চিত্রাংকণ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে শহীদ নজমুল হক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার রোজা, ২য় স্থান অর্জনকারী সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মিথিলা আক্তার ও ৩য় স্থান অর্জনকারী রাজশাহী বি,বি হিন্দু একাডেমীর ৯ম শ্রেণির ছাত্রী লোপা রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31