IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইউরোপে আমেরিকার রমরমা অস্ত্র ব্যবসা

ইউরোপে আমেরিকার রমরমা অস্ত্র ব্যবসা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে ইউরোপের অনেক দেশ আমেরিকার কাছ থেকে নানা ধরনের উন্নত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কেনার জন্য তৎপর হয়ে উঠেছে।

এরইমধ্যে বিভিন্ন দেশ তাদের অস্ত্র চাহিদার তালিকা আমেরিকার কাছে পেশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অনুসারে, জার্মানি আমেরিকার সঙ্গে বিশাল অস্ত্র চুক্তির কাছাকাছি রয়েছে। মার্কিন লকহিড মার্টিন কোম্পানি নির্মিত ৩৫টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছে জার্মানি। এছাড়া দেশটি আমেরিকার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায়।

ইউরোপের আরেক দেশ পোল্যান্ড জরুরিভিত্তিতে আমেরিকা থেকে রিপার ড্রোন কেনার চেষ্টা করছে। এছাড়া পূর্ব ইউরোপের আরো বেশ কিছু দেশ বিশেষভাবে বিমান বিধ্বংসী স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার জন্য অনুরোধ জানিয়েছে। এসব অনুরোধ ও দাবি পূরণের জন্য পেন্টাগন একটি কমিটি গঠন করেছে।

পেন্টাগনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স মারা কারলিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউরোপের দেশগুলো নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা খাতে অর্থ বরাদ্দ দ্বিগুণ করতে যাচ্ছে।

পেন্টাগনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় মিত্রদের অস্ত্রের অনুরোধ ও চাহিদা পূরণের জন্য লাগাতার কাজ করা হচ্ছে এবং অস্ত্রের উৎপাদন বাড়ানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31