IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা

ধূমকেতু প্রতিবেদক : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়রকে শুভেচ্ছা স্মারক তুলেন দেন সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা একত্রিত হন। এটি ছাত্রলীগের নেতাকর্মীদের আনন্দের দিন। সবাই একত্রিত হলে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের কথা আসবেই, জাতীয় চার নেতার কথা আসবেই, মহান মুক্তি সংগ্রামের কথা আসবেই, কারণ ছাত্রলীগের সূচনা তো সেখান থেকেই। এছাড়াও নিজেদের রাজনৈতিকভাবে কিছুটা পরিশীলিত করার একটা সুযোগও তৈরি হয় এই মিলনমেলায়। প্রবীনদের সাথে নবীনদের দেখা হওয়া প্রকৃত অর্থেই মিলনমেলায় পরিণত হয়।

মিলনমেলায় উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাডভোকেট মতিউর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু।

আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক জেডু সরকার, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হাসান রুবন, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল আলম, সাবেক সহ সভাপতি আক্কাস আলীসহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31