IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় চীনের আপত্তি

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় চীনের আপত্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

লি ইউচেং বলেন, নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। ইতিহাস দেখলে সেই প্রমাণ মিলবে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।

রাশিয়া সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের বিষয়টি গ্রহণযোগ্য অভিহিত করে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।’

রয়টার্স বলছে, চীন এখনো ইউক্রেন রাশিয়ার হামলার নিন্দা জানায়নি। পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়ার অভিযানকে আগ্রাসন বলে বর্ণনা করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত না হওয়ায় এক পাক্ষিক অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তবে যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news