IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> প্রবাস >> আসাদের আরব আমিরাত সফরে হতাশ আমেরিকা

আসাদের আরব আমিরাত সফরে হতাশ আমেরিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সংযুক্ত আরব আমিরাত সফরের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, “দৃশ্যত বাশার আল-আসাদকে বৈধতা দেয়ার এই প্রচেষ্টায় আমরা গভীরভাবে হতাশ ও মর্মাহত।”

আমেরিকা ও তার মিত্ররা গত এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে একঘরে করে রাখার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আসা স্বত্ত্বেও গত শুক্রবার আরব আমিরাত সফর করেন সিরিয়ার প্রেসিডেন্ট। আসাদের এ আকস্মিক সফরে পশ্চিমা দেশগুলো যে হতভম্ব হয়ে গেছে তা নেড প্রাইসের বক্তব্যে ফুঠে উঠেছে।

তিনি ওই বিবৃতিতে আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন যেমনটি বলেছেন, আমরা আসাদকে পুনর্বাসনের প্রচেষ্টাকে সমর্থন করি না এবং তার সঙ্গে অন্যদের সম্পর্ক স্বাভাবিকীকরণেরও বিরোধিতা করি।

শুক্রবারের একদিনের সফরে প্রেসিডেন্ট আসাদ আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান ও দুবাই’র শাসক শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল-মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জায়েদ আল নাহিয়ান সিরিয়াকে ‘আরব বিশ্বের নিরাপত্তার একটি মৌলিক ভিত্তি’ বলে মন্তব্য করেন।

তিনি দু’দেশের নাগরিকদের ভ্রাতৃপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সংযুক্ত আরব আমিরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়।

এছাড়া, দুবাইর শাসক আল-মাকতুম বলেন, প্রেসিডেন্ট আসাদের এ সফর সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে তিনি আশা করছেন।

সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার এক বছর পর ২০১২ সালে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সংযুক্ত আরব আমিরাত। তবে সিরিয়া সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সফল হলে ২০১৮ সালের ডিসেম্বরে দামেস্কে নিজের দূতাবাস পুনরায় চালু করে আবু ধাবি। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার সে প্রক্রিয়ায় প্রেসিডেন্ট আসাদের সাম্প্রতিক সফর দুবাই সফর ছিল সর্বশেষ সংযোজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31