IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ‘অধিক কৃষি পণ্য উৎপাদন করতে ৫০ বছরের মাষ্টারপ্ল্যান প্রয়োজন’

‘অধিক কৃষি পণ্য উৎপাদন করতে ৫০ বছরের মাষ্টারপ্ল্যান প্রয়োজন’

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভবিষ্যত কর্মপরিকল্পণা নির্ধারণ পূর্বক দীর্ঘমেয়াদী মাষ্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) বিএমডিএ’র প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় “জুম মিটিং ” এর মধ্যমে প্রধান অতিথি ছিলেন, বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান।

তিনি বলেন, বরেন্দ্র এলাকার কৃষি, পরিবেশ ও জনসাধারনের জীবনমান উন্নয়নে বিএমডিএ কর্তৃপক্ষ ১৯৯২ সালে গঠিত হলেও এ পর্যন্ত প্রতিষ্ঠানটির মাষ্টারপ্ল্যান প্রণয়ন করা হয়নি। সরকারের আর্থিক সহায়তায় বিএমডিএ কর্তৃক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণের ফলে বরেন্দ্র এলাকার কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশের উন্নয়নসহ জনগণের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আগামী ৫০ বছরে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে স্বল্প ব্যয়ে ও স্বল্প সেচের মাধ্যমে অধিক কৃষি পণ্য উৎপাদন করতে মাষ্টারপ্ল্যান প্রণয়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। খরা প্রবন বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্ঠির পানি সংরক্ষণের মাধ্যেমে বরেন্দ্র অঞ্চলের কৃষকের পানির চাহিদা পূরণে যথাযথ পরিকল্পনার এখনি প্রয়োজন বলেও তিনি মনে করেন।

আলোচনা সভায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশীদ বরেন্দ্র এলাকায় সেচকাজে ভূ-পরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, বর্তমান সরকারের গৃহিত ডেল্টাপ্ল্যান ২০৩০ সালের মধ্যে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন, অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা প্রভূতির সাথে সমন্ময় করে মাষ্টারপ্ল্যান প্রণয়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি মাষ্টারপ্ল্যান প্রণয়নকালে বরেন্দ্র এলাকার বর্তমান অবস্থার উপর বেসলাইন সার্ভে করে তা মাষ্টারপ্ল্যানে অর্ন্তভূক্তির আহ্বানও জানান।

আলোচনার শুরুতে আইডব্লিউএম’র পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিনিয়র স্পেশালিষ্ট জনাব রেজাউল হাসান বিএমডিএ’র মাষ্টারপ্ল্যানের প্রণয়নের উপর এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টটেশান উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান, বিএমডিএ সচিব ও তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, অতি: প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদসহ বিএমডিএ’র উর্ধ্বতন কর্মকর্তা ও আইডব্লিউএম’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31