IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় ভুট্টাখেতে মিলল শিশুর হাত-পা বাঁধা লাশ

মান্দায় ভুট্টাখেতে মিলল শিশুর হাত-পা বাঁধা লাশ

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নিখোঁজের ১৮ ঘন্টা পর হাত বাঁধা অবস্থায় ইউসুফ আলী (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বুড়ির বিলের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, পুর্ব শক্রতার জেরে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। শিশুটিে এক চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ইউসুফ আলী ভরট্ট কাঠোরডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রোববার বিকেল ৩টা থেকে সে নিরুদ্দেশ ছিল।

শিশুটির বাবা রেজাউল ইসলাম বলেন, রোববার দুপুরে স্ত্রী শিরিনা আক্তার মাছ রান্না করে ইউসুফকে খেতে দেয়। কিন্তু মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার বায়না ধরলে গ্রামের পোল্ট্রির দোকান থেকে বয়লার মুরগি কিনে আনেন। স্ত্রী শিরিনা ছেলের জন্য মাংস রান্না শুরু করলে ছেলে ইউসুফ পরে এসে খাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।

নিহতের দুলাভাই আবুল কালাম বলেন, শ্যালক ইউসুফ নিখোঁজ হওয়ার ঘটনায় সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রামের বিভিন্ন এলাকায় মাইকিং করা হলেও তাকে পাওয়া যায়নি। এ অবস্থায় সকাল ৯টার দিকে বুড়ির বিলের সাদেকুল ইসলামের ভুট্টাখেতে তার লাশ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুট্টাখেতের ভেতরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিল শিশু ইউসুফের লাশ। কাপড়ের ফিতা দিয়ে দুইহাত পেছনে বাঁধা ছিল। তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। কেটে নেওয়া হয়েছে তার পুরুষাঙ্গ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, হাত বাঁধা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরুতহাল প্রতিবেদন তৈরিসহ ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news