IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন

শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ‘সৌখিন পরিবহন’র একটি বাসের চাপায় শ্রমিক নিহতের গুজবে সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করেছে।

জানা গেছে, মো. মনির হোসেন নামে এক শ্রমিক আহত হয়েছেন। তিনি স্থানীয় আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার ইলেকট্রিশিয়ান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, দুপুরে লাঞ্চ বিরতির পর মনির হোসেন কারখানায় ফিরছিলেন। মঙ্গলবার দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মনির গুরুতর আহত হন। পরে সহকর্মীরা বাসটি আটক করে রাখে। তখন যাত্রীরা বাস থেকে নেমে যায়। পরে স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় করে।

তিনি আরও জানান, কিন্তু এলাকায় তার নিহতের গুজব ছড়িয়ে পড়লে সহকর্মীরা কারখানার পাশের মহাসড়কে নেমে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় জয়দেবপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের সিংহভাগ পুড়ে গেছে। ভেতরে থাকা সিট ও ছাদের সমস্ত অংশ পুড়ে গেছে।

গাজীপুর মহানগর পুলিশে উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় বাসে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা নেভায়। আহত শ্রমিক মনির হোসেনকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মহাসড়ক থেকে শ্রমিকদের অবরোধ সরানোর চেষ্টা চলছে। বিকেল ৩টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কেই অবস্থন করছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news