IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ধানখেতে মিলল যুবকের লাশ

মান্দায় ধানখেতে মিলল যুবকের লাশ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিলের একটি ধানখেত থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের ডুবরির বিল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যুবক রিপন দোডাঙ্গী হাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন পাইলটের ছেলে। তিনি একজন কৃষি শ্রমিক। বুধবার রাতে গ্রামের জামে মসজিদে আয়োজিত ইসলামী জালসা শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে তিনি নিরুদ্দেশ হন।

রিপনের মা মঞ্জুয়ারা বিবি জানান, বুধবার গ্রামের দেওয়ানপাড়া জামে মসজিদে ইসলামী জালসার আয়োজন করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে ছেলে রিপন জালসা শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। জালসা শেষ হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় আশপাশে খোঁজাখুজি করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল।

রিপনের চাচা আনিছুর রহমান আজাদ বলেন, বুধবার সন্ধ্যার দিকে জালসাবাড়ি শেষে জিলাপি কিনে ভাতিজা রিপন বাড়ি আসে। রাতের খাবার খেয়ে সাড়ে ৮টার দিকে জালসা শোনার জন্য আবারো বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিরুদ্দেশ ছিল। বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে লোকজন একটি ধানখেতে তার লাশ দেখতে পান। তবে ভাতিজা রিপনের মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, লাশের আলামত দেখে হত্যাকান্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়ের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news