IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> খালেদার নেতৃত্ব চাই না,শেখ হাসিনার কাছে প্রত্যাশা নেই

খালেদার নেতৃত্ব চাই না,শেখ হাসিনার কাছে প্রত্যাশা নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, মানুষের কল্যাণ, মানুষের নিরাপত্তা, মানুষের সম্মান ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না, তেমনই আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত্যাশা করি না।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দিনলিপি: বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, কিন্তু তারা (শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ইঙ্গিত করে) যখন ভুল করেন, অন্যায় করেন তাদের দ্বারা যখন কোনো ভুল সংগঠিত হয় তখন আমি আহত হই। তখন আমি ব্যথিত হই।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে বাঙালি ‘জয় বাংলা’ ছাড়া আর কোনো স্লোগান দেয়নি সেই বাঙালির দেশ বাংলাদেশের মেরুদণ্ড আজ কোথায় নেমে গেছে। এ কথা বললে শেখ হাসিনা কি রাগান্বিত হবেন। আপনি (প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে) যদি রাগান্বিতও হন আমার মত এরকম মুখপোড়া না থাকলে আপনিতো ধ্বংস হয়ে যাবেন।

তিনি আরও বলেন, আমি আজ চিন্তিত যে, এ সরকার চলে গেলে বিএনপি ক্ষমতায় এলেই বঙ্গবন্ধু সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তালা লাগানো হবে। যারা ওখানে আছে তাদের ঘাড় ধরে বের করে দেওয়া হবে। তারেক রহমান ক্ষমতায় এলে পাঁচ লাখ লোক একদিনে মারা যাবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, অনাগত এ ভবিষ্যত থেকে দেশকে ফেরানোর জন্য আপনি কি কোনো চেষ্টা করেছেন। সবার মৃত্যু আছে। আপনার দলকে বাঁচানোর জন্য আপনি কোনো চেষ্টা করে যাবেন না?

তিনি বলেন, বঙ্গবন্ধুকে আমরা কেউ বড় করতে পারিনি। আমরা তার অযোগ্য সন্তানেরা তাকে নষ্ট করেছি। ধীরে ধীরে বঙ্গবন্ধু নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি এতটা নিষ্ক্রিয় কখনই ছিলেন না। আমাদের উচিত ছিলো তাকে রাজনৈতিক গণ্ডির বাইরে এনে জাতীয় গণ্ডিতে রেখে জাতীয়ভাবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা ছিলেন। তাকে আরও প্রতিষ্ঠিত করা উচিত ছিলো, কিন্তু আমরা তা পারিনি।

আলোচনা সভায় অধ্যাপক ড. আবু সাইয়িদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31