IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> ফ্রান্সে রাসুল (স) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফ্রান্সে রাসুল (স) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : ফ্রান্সে হযরত মুহম্মদ (স) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পরে স্থানীয় ইমাম-ওলামা, দরবার শরীফ ভক্ত আশেকান ও তৌহিদি জনতার উদ্যোগে নগরীর রেলগেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন, নগরীর পঞ্চবটি খাজা ইসমাইল শাহ চিশতি দরবার শরীফ, টিকাপাড়া হযরত খাজা কাশেম চিশতি নিজমী দরবার শরীফ, ভদ্রা শাহ ওলী আহমদ (রহঃ) মাজার শরীফ, ঘোড়ামারা শাহ কলন্দর দরবার শরীফ, হযরত মাতশাহ ও হযরত বোরহান উদ্দিন শাহ (রহঃ) দরবার শরীফ, দাশমারি পূর্বপাড়া দারুল হাবীব খানকাহ শরীফ’র ভক্ত আশেকানবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হযরত মাও. মুফতি মইনুল ইসলাম, হযরত হাফেজ মাও. মুহাম্মাদ আব্দুল্লাহ, শাহ ওয়াকার আহমেদ, শাহাদাত হোসেন, মাওলানা নূহ, মাওলানা রুহুল আমিন প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা মুসলমানদের মুক্তির দিশারী হযরত মুহম্মদ (স) কে অবমাননাকারী ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। সেই সাথে ফ্রান্সের এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31