IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত

নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় নরসিংদী-রায়পুরা সড়কের রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ। গুরুতর আহত অবস্থায় রিমা আক্তার (২০) নামে এক নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে আমীরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক নরসিংদী থেকে রায়পুরাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। এসময় আহত এক নারী যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ ও লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news