IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> জয়পুরহাটের ক্ষেতলালে জাল টাকাসহ গ্রেপ্তার ২

জয়পুরহাটের ক্ষেতলালে জাল টাকাসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলালে জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার বাজার এলাকায় এঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, থানা বাজারের মুদি দোকানী আক্কাছ আলীর নিকট জাল টাকা ভাঙ্গানোর সময় তিনি বুঝতে পেরে স্থানীয় দুই ব্যক্তি পৌর এলাকার মাহবুব আলম মানিক ও অটো মেকানিক পিয়াস এর নিকট বিষয়টি জানালে তারা কৌশলে তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ক্ষেতলাল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে জাল টাকাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে ১৯টি এক হাজার টাকার জাল নোট এবং আসল চৌদ্দ হাজার ছয় শত টাকা উদ্ধার করে পুলিশ।

আটকৃতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহ্ আলম (৪০) ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার পানাতি পাড়া গ্রামের নিজান উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩৫) এবং স্থানীয় ওই দুইজন (মাহবুব আলম মানিক ও পিয়াস) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশী হেফাজতে রাখা হয়েছে।

এবিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন ইয়াজদানী বলেন, উদ্ধারকৃত জাল নোট পরীক্ষা নীরিক্ষা শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930