ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা প্রেসক্লাবের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি রতন কুমার প্রাং।
সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি রিপন আলী, সংগঠনিক সম্পাদক মোতাহারুল হাসান, যুগ্ম সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক হাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক সাগর ইসলাম অভি, তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক ইমরুল কায়েস, নির্বাহী সদস্য সাইদুর রহমান, জুয়েল রানা, মুখলেছুর রহমান।


