IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> বাউয়েট কম্পিউটার সোসাইটির “MIND STORM 3.0” প্রতিযোগিতা সম্পন্ন

বাউয়েট কম্পিউটার সোসাইটির “MIND STORM 3.0” প্রতিযোগিতা সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক : নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় বাউয়েট কম্পিউটার সোসাইটি কর্তৃক দুইদিন ব্যাপী Intra University Tech Festival “MIND STORM 3.0” প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোস্তফা কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, সম্মানিত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যান উপদেষ্টা, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই প্রতিযোগিতা দুইদিন ব্যাপী গত ২২-২৩ মার্চ ২০২২ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মোট আটটি ইভেন্টে (প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, সফটওয়্যার প্রদর্শনী, হার্ডওয়্যার প্রদর্শনী, আর্টিকেল রাইটিং ডিজাইন কনটেস্ট, কুইজ কনটেস্ট ও ফিফা গেইমিং কনটেস্ট) প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি মানসিক বুদ্ধি বিকাশ এবং স্কীর ডেভেলপমেন্টের জন্য সিএসই বিভাগের তত্ত্বাবধানে বাউয়েট কম্পিউটার সোসাইটি তৃতীয়বারের মত MIND STORM 3.0 প্রতিযোগিতার আয়োজন করে।

গত ২৬ মার্চ ২০২২ তারিখে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী সকলকে বিভিন্ন পুরস্কার, প্রাইজমানি এবং সাটিফিকেট প্রদান করেন।

প্রধান অতিথি এই প্রতিযোগিতায় বিজয়ী সকলকে অভিনন্দন জানান এবং বিভিন্ন ইভেন্টের শিক্ষার্থীদের প্রদর্শিত কাজের ভূয়োসী প্রশংসা করেন। এই ধরনের সহ শিক্ষা কার্যক্রম অব্যহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন এবং সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930