IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোদাগাড়ীতে মানববন্ধন

ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোদাগাড়ীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : গোদাগাড়ীতে ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উলামায়ে কেরাম ও সচেতন মুসলমান সমাজের আয়োজনে শুক্রবার বিকাল ৪ টার দিকে পৌর সদর শহীদ চত্বর (ডাইংপাড়া মোড়ে) এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আলেম, উলামা, ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেন। এসময় বিভিন্ন এলাকা হতে শতশত মুসল্লী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ করতে থাকে।

মানববন্ধন সমাবেশে আল-মাদানী হজ্জ ট্রাভেল এজেন্সির পরিচালক আব্দুল গফুর আল-মাদানীর সভাপতিত্বে ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এইচ এমন শহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রেশ ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, গোদাগাড়ী উপজেলা প্রেশ ক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, বুজরুকরাজারামপুর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন,হাটপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মমিন প্রমূখ।

সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগীতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুইশ কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করে ক্ষোভের সৃষ্টি করেছে। এধরনের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করি আমরা। সাথে সাথে তারা কটুক্তিকারীর বিরুদ্ধে সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

এসময় বক্তারা আরও বলেন, রাসুল (সাঃ) সহ ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। সেই সাথে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক শিথিলকরণ ও সংশ্লিষ্ট রাষ্ট্রদুতকে আহবান করে কৈফিয়ত তলব এবং তাদের তৈরী পণ্য বর্জনের জন্য সরকারী পদক্ষেপেরও দাবী জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31