IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে’

‘আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে’

ধূমকেতু প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব), বোয়ালিয়া (পশ্চিম) ও রাজপাড়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ মার্চ) বিকেলে নগরীর রানীবাজার বাটার মোড়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি সহ সব দল নির্বাচনে আসুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করেছেন, মানুষের কল্যান করেছেন, তাতে আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের প্রতি অবিচল থেকে এগিয়ে যেতে হবে। আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। এছাড়া মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ সকল উন্নয়ন আজ দৃশ্যমান। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে।

সম্মেলনের উদ্বোধন ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সদস্য নূরুল ইসলাম ঠান্ডু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, নগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

সম্মেলনে সভাপতিত্ব করেন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু।

শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বোয়ালিয়া (পূর্ব), বোয়ালিয়া (পশ্চিম) ও রাজপাড়া থানা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি পদে আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক পদে শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি পদে হাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক পদে শেখ আনসারুল হক খিচ্চু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930