ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ১৯৯৯ সালে স্থাপিত তানোর প্রেসক্লাবের উন্নয়নের জন্য ২১হাজার টাকা অনুদান দিয়েছেন মুন্ডমালা পৌর মেয়র মানবিক ম্যান সাইদুর রহমান।
বুধবার (৩০ মার্চ) দুপুরে মুন্ডমালা পৌর মেয়রের কক্ষে তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও তানোর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠুর হাতে উপহার সরুপ ২১ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তানোর প্রেসক্লাবের উন্নয়নে সহায়তা করার জন্য করোনা কালের সেই মুন্ডমালার মানবতার ঘরের স্বত্বাধীকারী মানবিক ম্যান মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমানকে শুভেচ্ছাসহ ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা।


