ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজ হত্যার প্রতিবাদে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিয়াজ হত্যাকান্ডের সাথে জড়িতদের আগামী ০৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে মানবন্ধনে ঘোষণা দেয়া হয়েছে। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন আতাউর রহমান স্মৃতি পরিষদ এ মানববন্ধন কর্মসূচী আয়োজন করে।
সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা।
বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, নিহত রিয়াজের পিতা মধু শেখ ও নিহতের বড় বোন বৃষ্টি এবং রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।


