IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর ইমরান খানের ভাষণ বাতিল

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পর ইমরান খানের ভাষণ বাতিল

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে দিতে যাওয়া পূর্ব নির্ধারিত ভাষণ বাতিল করেছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগে বুধবার (৩০ মার্চ) এ ভাষণ দেয়ার কথা ছিল। ওইদিন দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির সেনাপ্রধান এবং সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের সাক্ষাতের পর ভাষণ বাতিলের ঘোষণা দেয়া হয়। খবর এএফপির।

তেহরিক-ই-ইনাসাফ (পিটিআই) নেতা ফয়সাল জাভেদ খান এক টুইট বার্তায় ইমরান খানের ভাষণ বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে জোট সরকার থেকে একের পর এক দল সমর্থন তুলে নেয়ায় তার ক্ষমতা হারানোর ঝুঁকি বেড়েছে; এমনটা দাবি করা হচ্ছে দেশটির ও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। তবে, অভাবনীয় কোনো ঘটনার অপেক্ষায় থাকা ইমরান খানের দাবি, বিদেশি ষড়যন্ত্রের শিকার তিনি।

গত সোমবার (২৮ মার্চ) ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা হয় পার্লামেন্টে। কিন্তু পাল্টা সমাবেশ করে নিজের শক্ত অবস্থান জানান দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

এর একদিন পরেই বুধবারে পিটিআই নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যায় শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট। এরপর আরও তুঙ্গে ওঠে উত্তেজনার পারদ। একই সিদ্ধান্ত নেয় বেলুচিস্তান আওয়ামী পার্টি। জোট ছাড়ার ঘোষণা দেন ইমরানের মিত্র জামহুরি ওয়াতন পার্টি প্রধান শাহজাইন বুগতিও।

দুই দলে ১২ এমপির সমর্থন হারিয়ে পার্লামেন্টে ইমরানের জোটের আসন এখন ১৬৪। অন্যদিকে বিরোধী শিবিরে এমপির সংখ্যা ১৭৭। অথচ সরকার উৎখাতে প্রয়োজন ১৭২ জনের সমর্থন। এমনকি পিটিআই থেকেও এমপি ভাগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত আছে।

অনড় ইমরান অপেক্ষা করতে চান অনাস্থা ভোট পর্যন্ত। তাই শেষ মুহুর্তে নাটকীয় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। গণমাধ্যমে ইমরানের অভিযোগ, পশ্চিমা ষড়যন্ত্রেই তাকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করা হচ্ছে।

ইমরান খানের দাবি, এই সংকটতো বিদেশি শক্তির সৃষ্টি করা। অনাস্থা ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এটা নিয়ে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে বিদেশি শক্তি। ওই শক্তি চায় আমরা সারাজীবন পশ্চিমা শক্তির অনুগত হয়ে থাকি। এই ষড়যন্ত্রের পক্ষে আমার কাছে তথ্য আছে, সেগুলো আমি জ্যেষ্ঠ সাংবাদিকদের দেখাবো।

প্রসঙ্গত, পাকিস্তানের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সামরিক হস্তক্ষেপ ঘটেছে বারবার। ভোটের মাধ্যমে দেশটিতে ক্ষমতা হস্তান্তর হয় মাত্র একবার। বেসামরিক কোনো সরকারই তার মেয়াদ পূর্ণ করতে পারেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news