ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ার বেলপুকুরে বাবার উপর অভিমান করে বাপ্পি (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
নিহত বাপ্পি উপজেলার বেলপুকুর থানার চকজামিরা গ্রামের বাবুলের ছেলে।
বুধবার (৩০ মার্চ) গভির রাতের এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে, বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিহত বাপ্পি বেলপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। বুধবার (৩০ মার্চ) তার বাবা ঐ দোকানে কাজ না করে জামিরা বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা করা জন্য জানায়। এ বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। সে রাতে বাড়ি থেকে বের হয় বাপ্পি।
তিনি আরও জানান, রাতে সে বাড়ি ফিরে না আসায়। সকালে পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করে। এসময় এলাকাবাসী বেলপুকুর বাজার সংলগ্ন মন্টুর আমবাগানে বাপ্পির ঝুলন্ত লাশ দেখে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ বাপ্পি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়। এছাড়াও থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান।


