IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর বার্ষিক মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর বার্ষিক মিলনমেলা

ধূমকেতু প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে বার্ষিক মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নগরীর উপকণ্ঠ সিলিন্দায় চৈতির বাগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিংয়ের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীতে নাব্যতা আনা গেলে রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠা করা যাবে। এ লক্ষ্যে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন। নৌবন্দর প্রতিষ্ঠা রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, রাজশাহীতে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের অভাব রয়েছে। শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ চলছে। নগরীতে আরও ২টি স্কুলের প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। চলমান উন্নয়ন কাজ শেষ হলে অন্যরকম রূপ পাবে রাজশাহী।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সদস্যদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও শিক্ষা ভাতা প্রদানের জন্য তহবিল গঠনে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন রাসিক মেয়র।

মিলনমেলার দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর সভাপতি প্রফেসর হবিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি জিয়াউর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31