IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহী আর্ট কলেজের শিল্পকলা প্রদর্শনীর সমাপনী

রাজশাহী আর্ট কলেজের শিল্পকলা প্রদর্শনীর সমাপনী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চারুকলা মহাবিদ্যালয় (আর্ট কলেজ) কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপি ৮ম বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রদর্শনীর সমাপনী দিনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের লতা আর্ট গ্যালারিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার (তুহিন), প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, প্রফেসর আজাদী পারভিন।

আরও উপস্থিত ছিলেন, আর্ট কলেজের সহকারি অধ্যাপক দিলারা আখতার বানু, আঞ্জুমান আরা, হারুন অর রশিদ, মুসলিমা হাফিজ চৌধুরানী, আক্তারা পারভিন, প্রভাষক আশরাফুল হক রিপন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক জামাল উদ্দীন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আর্ট কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ রাজশাহী বেতারেরর আমন্ত্রিত শিল্পী আবরার আল ফাহাদ শৈশব মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা করেন।

প্রসঙ্গ, এর আগে গত ২৭ মার্চ রোববার বিকেল ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা। প্রদর্শনীতে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমের শতাধিক শিল্পকর্ম প্রদর্শন করা হয়। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31