IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লালপুরে পিকনিকের বাসের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

লালপুরে পিকনিকের বাসের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে পিকনিকের বাসের চাপায় মিম আক্তার (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক তহিদুল ইসলাম (৫২) আহত হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) সাড়ে নয়টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লালপুর তেল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। সে উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। আহত তহিদুল একই গ্রামের মৃত মজির মালিথার ছেলে।

স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, সকালে মিম, তার মা ও ছোট ভাইয়ের সাথে পাওয়ার ভ্যানে চড়ে একই উপজেলার ঠাকুর মোড় এলাকায় নানার বাড়ী যাচ্ছিল। ভ্যানটি উক্ত স্থানে পৌছালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে লালপুর গ্রীণ ভ্যালি পার্ক গামী সাব্বির এন্টারপ্রাইজ (বগুড়া-জ -১১- ০১৫৩) এর একটি পিকনিকের বাস পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে মিম আক্তার সিটকে সড়কে পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথে তাদের লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিম আক্তারকে মৃত ঘোষণা করেন।

আহত ভ্যান চালক তহিদুল ইসলাম লালপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবশ্য শেষ পর্যন্ত ঘাতক বাস ও চালকের শেষ রক্ষা হয়নি। স্থাণীয়রা ঘাতক বাস ও তার চালককে উপজেলা মোড়ে আটক করে। পরে পুলিশ গিয়ে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news