IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ পাঠাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সেই সাথে জীবন সংগ্রামী ৪ জন নারীকে সম্মাননা প্রদান করেছেন।

সমাজে নানা সমস্যার সম্মুখীন হওয়া সহকারী অফিস মাষ্টার ও মহিলা ট্রেন চালক শারমিন সুলতানা, ডাব বিক্রেতা লাবনী, মহিলা রিকশা চালক সুমতি মেরী ক্রুস, মহিলা অটো চালক রাবেয়া বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।

এসময় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবী শাহিন আক্তার রেনী।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজামান উজ্জ্বল, সংগঠনের জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। কর্মসূচি পরিচালনা করেন, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।

অংশগ্রহণকারী ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য বৃন্দ। আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ হেমব্রম, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঙজী, এ্যভোকেট দিল সেতারা চুনী, সাংস্কৃতিককর্মী কামাল উল্লাহ সরকার প্রমূখ।

১৯৭০ সালের ৪ এপ্রিল সুফিয়া কামালের নেতৃত্ব পূর্ব পাকিস্তান মহিলা সংগ্রাম প্রতিষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মালেকা বেগম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পরিষদের নামকরণ হয় বাংলাদেশ মহিলা পরিষদ। এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে অভিন্ন পারিবারিক আইন চালু করার আহ্বান জানান বক্তারা।

তার মধ্যে অভিন্ন বিবাহ ও বিবাহবিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন চাল করতে হবে, অভিন্ন ভরণপোষণ আইন চালু করতে হবে, অভিন্ন অভিভাবক ও প্রতিপালন আইন চালু করতে হবে, অভিন্ন উত্তরাধিকার আইন চালু করতে হবে ও অভিন্ন দত্তক গ্রহণ আইন চালু করতে হবে।

দেশ উপহার দেয়ায় বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী বলেন, নারীরা রিকশা চালক যেই নারীরা ঘর থেকে বের হতে পারতো না। তারা সমাজের বিপাকে সংসারের খরচ বহন করছে। তারা পড়াশোনা করে চাকুরি করছে। দেশের ভবিষ্যৎ শিশুদের মানুষ করতে বাবা না থাকলেও মায়েরা কঠোর পরিশ্রম করছে। আজ তারা পরিশ্রমী হয়েছে। কোন বৈষম্য নয় তারাও সমাজে সম্মানিত হচ্ছে।

তিনি আরও বলেন, এই পরিষদের আয়োজন খুবই ভালো লেগেছে। যেখানে সমাজে জীবন সংগ্রামী নারীদের সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। যেমনটা নারী উদ্যোক্তা সৃষ্টি করে একধাপ এগিয়ে নেয়া হচ্ছে নারীদের। নারীদের ৫ম ধাপে জয়ীতা পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের এমন আয়োজন আরও বড় আকারে করার আহ্বান জানান।

উল্লেখ্য যে, ৪ এপ্রিল পবিত্র মাহে রমজান হওয়ায় ১ এপ্রিল প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31