ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (১ এপ্রিল) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২ গ্রাম হেরোইন ও ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


