IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ভিভো ওয়াই৩৩এস ফোনে

৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ভিভো ওয়াই৩৩এস ফোনে

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যামেরা ও পাওয়ারফুল পারফরম্যান্সের অপূর্ব সমন্বয়ের ভিভো ওয়াই৩৩এস। এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮+৪ (১২) জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। গত ১ এপ্রিল পর্যন্ত চলেছে স্মার্টফোনটির প্রি-বুকিং পর্ব। প্রি-বুকিং শেষে ০২ এপ্রিল, শনিবার থেকে বাংলাদেশের সব অথোরাইজড ভিভো আউটলেটে পাওয়া যাচ্ছে ওয়াই৩৩এস।

ভিভো ওয়াই৩৩এস এর মূল র‌্যাম সক্ষমতা ৮ গিগাবাইট। এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি দিয়ে আরো ৪ গিগাবাইট র‌্যাম বাড়ানো যাবে। ফলে ভিভো ওয়াই৩৩এস-এ পাওয়া যাবে মোট ১২ গিগাবাইট র‌্যাম । এই বাড়তি র‌্যাম দিয়ে বাড়তি ২৫টি অ্যাপ একই সময়ে ব্যাকগ্রাউন্ডে চালু রাখা যাবে। সঙ্গে থাকছে ১২৮ গিগাবাইট রম।

স্মার্টফোনটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে সাপোর্ট দিবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। ভিভো ওয়াই৩৩এস এর ডিসপ্লেটি ৬ দশমিক ৫৮ ইঞ্চির এবং স্মার্টফোনটি পরিচালিত হবে অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১১.১ দিয়ে।

ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকেও ওয়াই৩৩এস স্মার্টফোনটি স্মার্টফোন বাজারে অনন্য মাত্রা যোগ করবে। কেননা, স্মার্টফোনটির মেইন ক্যামেরায় চমক হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারে রয়েছে ২ এবং ২ মেগাপিক্সেলের আরো দু’টি ক্যামেরা। ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ৪ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত কাছে থেকে ফোকাস করে ছবি তোলা যাবে। এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

বাজেট স্মার্টফোন হলেও ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনে একটি ফ্ল্যাগশিপ ফিচারও যোগ করেছে ভিভো; যার নাম ‘ভিভো এনার্জি গার্ডিয়ান বা ভিইজি’। এই ফিচারের কারণে শতভাগ চার্জ হয়ে যাবার পর নিজ থেকেই চার্জ নেয়া বন্ধ করে দিবে ওয়াই৩৩এস। ফলে, অতিরিক্ত চার্জ নিয়ে স্মার্টফোন গরম হয়ে যাওয়া বা ব্যাটারি ক্ষতিগ্রস্থ হয়ে হওয়ার মতো সমস্যাগুলো আর হবে না।

ভিভো ওয়াই৩৩এস এর বাজারমূল্য ২০,৯৯০ টাকা। বাংলাদেশে স্মার্টফোনটি মিলবে মিরর ব্ল্যাক ও স্টারি গোল্ড রঙে। স্টারি গোল্ড সংস্করণটি দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে পাওয়া যায়নি। বিশেষ করে বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এই রঙের ভিভো ওয়াই৩৩এস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031