IMG-LOGO

বৃহস্পতিবার, ২৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোটগ্রহণ চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরুতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধাররাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত আবাসন প্রকল্পটি সংস্কারের অভাবে জং-মরিচায় ধ্বংস হচ্ছে ব্যারাক, দ্রুত সংস্কার চাই স্থানীয়বাসিন্দা ও সচেতন মহল‘গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন’স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতমোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভাগোদাগাড়ীতে ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলগোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিবাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণগণহারে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলকান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেই
Home >> কৃষি >> পুঠিয়ায় বাগান জুড়ে আমের কুঁড়ি, বাম্পার ফলনের আশা চাষিদের

পুঠিয়ায় বাগান জুড়ে আমের কুঁড়ি, বাম্পার ফলনের আশা চাষিদের

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় চলতি বছর স্থানীয় চাষিদের সঠিক তদারকি করায় আম বাগান গুলোতে ব্যাপক হারে কুঁড়ি এসেছে। তারা আশা করছেন অনুকুল আবহাওয়া বিরাজ করলে গত বছরের চেয়ে এ বছর আমের বাম্পার ফলন হবে।

পুঠিয়া বানেশ্বরের এলাকার আমচাষি মকবুল হোসেন বলেন, আমার নিজের আমের বাগান আছে এর সাথে আমি বেশ কয়েকটি বাগান ইজারা নিয়েছি গতবছর আম ভাঙ্গার পরে কৃষি কর্মকর্তার থেকে পরামর্শ নিয়ে গাছের পরিচর্যা শুরু করি তাতে দেখা গেছে আমার প্রত্যেকটি বাগানে এবার খুব ভালো আমের গুটি আছে।

ভালুকগাছি এলাকার আফসার হোসেন বলেন, গতবারের তুলনায় এবারে খুব ভালো আমের মুকুল ছিলো । বেশিভাগ মুকুল থেকে আমের গুটি এসেছে। এবারে এখন পর্যন্ত আমি কোন প্রকার রোগ বালাই না থাকায় আশা করা যায় আমের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলায় নতুন ও পুরাতন মিলে প্রায় সাড়ে ১০শ’ হেক্টোর জমিতে আম বাগান রয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২২ হেক্টোর বেশী জমি। বৈরি আবহাওয়ার কারণে গত মৌসুমে এই এলাকায় আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাড়ে ৫ হাজার মে. টন। এবং উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার মে. টন আম। তবে এ বছর বেশীর ভাগ বাগান গুলোতে আমের মুকুল এসেছে। অনুকুল আবহাওয়া বিরাজ করলে প্রায় ৭ হাজার মে. টন আম উৎপাদন সম্ভব।

উপজেলা বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, বিগত বছরের তুলনায় এ বছর আমের রেকর্ড পরিমান কুড়ি এসেছে। এর মধ্যে লখনা, আম্রপলি, খেসাপাত ও ল্যাংড়া জাতীয় আমের কুড়ি বেশী দেখা যাচ্ছে। এছাড়া ফজলি, আশ্বনী, গোপালভোগ, দুধস্বর, কালুয়াসহ বিভিন্ন প্রজাতি আম গাছ জুড়েও রয়েছে অনেক কুঁড়ি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, বর্তমানে চাষিরা অনেক বেশি সচেতন তারা সবসময় আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের থেকে পরামর্শ নেন এবং আম ভাঙ্গার পর থেকেই পুনরায় ভালোভাবে বাগান পরিচর্যা করেন । আবহাওয়া অনুকুলে বিরাজ করায় গতবছরের থেকে এবার আমের অনেক বাম্পার ফলন আশা করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ