IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> টপ নিউজ >> পেঁয়াজ চাষে সফল মেহেরপুরের চাষীরা

পেঁয়াজ চাষে সফল মেহেরপুরের চাষীরা

ধূমকেতু নিউজ ডেস্ক :গ্রীষ্মকালে চাষযোগ্য বারি-৫ জাতের পেঁয়াজ উৎপাদন করে সফল হয়েছে মেহেরপুরের কৃষি বিভাগ। পরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ জাতের পেঁয়াজ চাষে সফল হয় চাষীরা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্য দেশজুড়ে ছড়িয়ে দিলে তা পেঁয়াজের ঘাটতি পূরণে সহায়ক হবে।

এক মৌসুমের ফসল পেঁয়াজ। তাই মৌসুমের শেষ দিকে এই কৃষি পণ্যটির ঘাটতি দেখা দেয়। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত বারি-৫ জাতের পেঁয়াজের পরীক্ষামূলক চাষ শুরু হয় মেহেরপুরে। এ কার্যক্রমে চাষীদের সহায়তা করে পিকেএসএফ।

চাষীরা বলছেন, ৯০ থেকে ১১০ দিনের মধ্যে এই পেঁয়াজ তোলা যায়। বিঘা প্রতি উৎপাদন হয় ৯০ থেকে ১শ’ মণ। গ্রীষ্মকালীন এ পেঁয়াজ চাষে প্রতি বিঘায় খরচ হয় ১৮ থেকে ২০ হাজার টাকা। লাভ আসে লাখ টাকার উপরে। এবার জেলার ৯৮ হেক্টর জমিতে বারী-৫ জাতের পেঁয়াজের চাষ হয়েছে।

চাষীরা জানান, এই সময় বাজারে পেঁয়াজ থাকে না তাই দাম বেশি এবং পেঁয়াজ সংরক্ষণে রাখাও সম্ভব হয় না। তাই এই সময়ে পেঁয়াজ উৎপাদন করতে পারলে অনেক লাভবান হওয়া যাবে। বিঘা প্রতি এক থেকে দেড় লাখ টাকার মত লাভ পাবো বলে আশা করছি।

ঘাটতি মেটাতে এ জাতের পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্যে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল বলেন, মৌসুমে পেঁয়াজের উৎপাদন বেশি হলে দাম কমে যায়, ফলে কৃষক ন্যায্যমূল্য পায় না। ফলে এটাকে ভাগ করে যদি গ্রীষ্মকালে ৫-৮ লাখ মেট্রিক টন উৎপাদন করতে পারি, তাহলে আমাদের দুই-তিন মাসের চাহিদা গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়ে পূরণ করা সম্ভব।

পিকেএসএফ সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম বলেন, এখানে এটির মোটেই চাষ হতো না কিন্তু সেখানে আজ ৮শ’ মেট্রিক টন পর্যন্ত উৎপাদন করতে পেরেছি। তার মধ্যে প্রায় আড়াইশ’ মেট্রিক টন সংরক্ষণাগারে রাখতে পেরেছি।

মেহেরপুরের মাটির ধরন বারি-৫ জাতের পেঁয়াজ চাষের উপযোগী, জানান কৃষি বিশেষজ্ঞরা।

কৃষি মন্ত্রণালয়ের এক্সপার্ট পুলের সদস্য মোঃ হামিদুর রহমান জানান, মেহেরপুরের মাটি এবং এখানকার আবহাওয়া বৈচিত্রপূর্ণ কৃষির জন্য খুবই উপযোগী। আমরা যেটাকে উচ্চমূল্যের ফসল বলি, এরকম সব ধরনের উচ্চমূল্যের ফসলই মেহেরপুরে হয়ে থাকে।

এই বারোমাসি জাতের পেঁয়াজের আবাদ সারাদেশে ছড়িয়ে দেয়ার আহবান কৃষি সংশ্লিষ্টদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930