ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে প্রতিবারের ন্যায় রোববার পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় বিকাল ৬ ঘটিকায় নগরীর আলুপট্টি ও কুমারপাড়ার মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উল্লেখ্য, আজ ৪০০ পথচারী রোজাদারদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করেন। এই কার্যক্রমটি রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন ক্লান্তি দাস, নগর যুবলীগের সহ সভাপতি জাহেদ আলী জনি, সদস্য মুরসালিন হক রাবু।
আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি, নগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল প্রমুখ।


