IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়লো রিক্সা-অটোরিক্সার লাইসেন্স নবায়নের

৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়লো রিক্সা-অটোরিক্সার লাইসেন্স নবায়নের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীতে চলাচলরত লাইসেন্সবিহীন সকল অটোরিক্সা, চার্জার রিক্সার লাইসেন্স নবায়নের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এখনও যারা ২০২১-২২ অর্থ বছরের অটোরিক্সা, চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন করতে পারেননি তাঁদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে নবায়ন করতে জানানো যাচ্ছে। চালকগণকে নির্ধারিত পোশাক পরিধান করে চার্জার রিক্সা, অটোরিক্সা চালাতে হবে।

নগরীকে যানজট মুক্ত রাখতে অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অটোরিক্সা, চার্জার রিক্সা ও ভ্যান মাঠ পর্যায়ে জরিমানাসহ জব্দ করা হবে বলেও সভায় জানানো হয়।

সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

রাসিকের রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের টি আই-১ কোরাইশী, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম।

এছাড়াও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার হোসনে আরা, পরিদর্শক সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31